লক্ষ্য ও উদ্দেশ্য

শিক্ষা জাতীয় উন্নতির প্রধান চাবিকাঠি। আমাদের দেশে প্রচলিত শিক্ষা ব্যবস্থায় কতটুকু জ্ঞান, দক্ষতা, দৃষ্টিভঙ্গী মূল্যবোধের বিকাশ ঘটবে এবং কতটুকু আচরণিক পরিবর্তন হবে বলে আশা করা যায় তা সুনির্দিষ্ট করা একান্ত প্রয়োজন। প্রান্তিক যোগ্যতাগুলো গণিত বিষয়ের সাথে সম্পর্কযুক্ত।

গণিতকে বর্তমান সভ্য সমাজের মেরুদন্ড বলা হয়ে থাকে। গণিত একদিকে যেমন ব্যক্তির চিন্তা উদ্ভাবনী শক্তির ক্রমিবিকাশ ঘটায়, তেমনি অন্যদিকে বিজ্ঞানের জগতে প্রবেশের সোপান। এছাড়াও ব্যক্তিগত জীবনে দৈনন্দিন ব্যবহারিক চাহিদা মেটাতে গণিতের প্রয়োজন রয়েছে। গণিত শিক্ষার প্রধান উদ্দেশ্য হচ্ছে, চিন্তা শক্তির বিকাশ ঘটানো, যেন সে সমাজে দায়িত্বশীল সৃজনশীল নাগরিকের কর্তব্য সুষ্ঠুভাবে পালন করতে পারে। ভবিষ্যত জীবনে শিক্ষার্থীদের গণিতের অবদান উপলব্ধি করার দিকে বিশেষ দৃষ্টি রেখেই গাণিতিক দক্ষতা উপযোগী করে তোলাই Basic Math Academy এর লক্ষ্য  ও উদ্দেশ্য