শিক্ষানুরাগী ব্যক্তিত্ব এস.এম. আলিম রবিন অনার্স দ্বিতীয় বর্ষে অধ্যায়নরত অবস্থায় Robin’s Tuitorial প্রতিষ্ঠা করেন যা পরবর্তীতে Basic Math Academy এবং বর্তমানে Ullas Academy । মাত্র ১২ জন শিক্ষার্থী নিয়ে এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু করে যা পর্যায়ক্রমে কয়েক শতাধিক শিক্ষার্থীতে উন্নীত হয়। সচেতন অভিভাবক মহলের চাহিদার ভিত্তিতে মাধ্যমিক স্তরে প্রতি ক্লাসেই একাধিক ব্যাচ চালু করা হয়। এখানে আধুনিক প্রযুক্তিভিত্তিক মাল্টিমিডিয়া সিস্টেমে এবং রবিন স্যারের নিবিড় তত্ত্বাবধানে একঝাক দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকদের সহায়তায় পাঠদান কার্যক্রম, বাড়ির কাজ ও পরীক্ষার খাতা মূল্যায়ন পরিচালিত হয়ে আসছে। শিক্ষার গুণগত মান ও শৃঙ্খলারক্ষার্থে পুরো ক্যাম্পাস সিসি ক্যামেরার আওতাভুক্ত করা হয়েছে। সম্প্রতি বোর্ড পরীক্ষার ফলাফলে শতভাগ শিক্ষার্থী গণিত বিষয়ে A+ প্রাপ্ত হয় । এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বর্তমানে বিভিন্ন ক্যাডেট কলেজে অধ্যয়নরত রয়েছে এবং সেখান থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শেষ করে বিভিন্ন সশস্ত্র বাহিনীতে যোগদানের মাধ্যমে দেশের সেবায় নিয়োজিত রয়েছে। এছাড়াও দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয় সমূহে মেধার স্বাক্ষর রেখেছে। পরিশেষে বলা যায়, গণিতকে চমকপ্রদ ও উপভোগ্য করার লক্ষ্যে এস.এম আলিম রবিন স্যার যে কাজ করে যাচ্ছেন তা তার প্রতিষ্ঠানকে আজ বরিশাল তথা দেশের দক্ষিনাঞ্চলের মধ্যে অন্যতম বৃহৎ গণিত একাডেমিতে পরিচিত করেছে। প্রতিষ্ঠাতা এই প্রতিষ্ঠানকে নিয়ে যে স্বপ্ন দেখছেন - সকলের সহযোগিতা পেলে তা বাস্তবায়ন পূর্ণাঙ্গরুপে সফল হবে।