প্রতিষ্ঠাতা - পরিচালক


এস.এম. আলিম রবিন

এস.এম. আলিম রবিন ১৯৯৪ সালে পিরোজপুর জেলার স্বরূপকাঠী উপজেলার সুটিয়াকাঠী ইউনিয়নের উত্তর কৌরিখাড়া গ্রামে একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। ছোটবেলা থেকেই তিনি চঞ্চল ও ডানপিটে ছিলেন।পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় ছিল তার ব্যাপক মনোযোগ। পিতা মো: জিল্লুর রহমান এবং মাতা নিলুফা ইয়াসমিনের দুই ছেলের মধ্যে তিনি ছোট। 

এস.এম. আলিম রবিন স্থানীয় উত্তর কৌরিখাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন। এরপর বলদিয়া মাধ্যমিক বিদ্যালয় হতে মাধ্যমিক এবং সরকারি স্বরূপকাঠী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উর্ত্তীর্ণ হন। পরবর্তীতে তিনি প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ও প্রাচীন ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান সরকারি ব্রজমোহন কলেজের গণিত বিভাগ থেকে প্রথম শ্রেণি পেয়ে কৃতিত্বের সাথে স্নাতক ও স্নাতোকোত্তর সম্পন্ন করেন। শিক্ষা জীবনের প্রতিটি ক্ষেত্রেই তিনি তার প্রতিভার স্বাক্ষর রেখেছেন। তিনি জনপ্রিয়তা ও চাহিদার প্রেক্ষিতে অনার্স দ্বিতীয় বর্ষে অধ্যায়নরত অবস্থায়ই Robin’s Tuitorial প্রতিষ্ঠা করেন যা পরবতীর্তে Basic Math Academy এবং বর্তমানে Ullas Academy। গণিত শিক্ষাকে সহজতর ও উপভোগ্য করার মাধ্যমে আত্নকর্মসংস্থান তৈরী হওয়ায় তিনি কোনো চাকুরিতে প্রবেশ করেননি। বরিশালের শিক্ষার্থী-অভিভাবকদের কাছে Basic Math Academy একটি ভরসার নাম।